আজিজুন নাহার আঁখি

মনে পড়ে আজ আমার
ছেলেবেলার কথা,
একটুতে কান্না করতাম
না লাগলেও ব্যাথা।
মায়ের সাথে আড়ি হতো
সারাদিন ময়,
কত কষ্ট দিয়েছি মাকে
সে সব ভুলার নয়।
খেলনার জন্য হাজার বায়না
বাবার কাছে আবদার,
কান্না দিয়ে জয় করার
চেষ্টা ছিলো আমার।
দাদীর কাছে গল্প শুনে
নিজেকে ভাবতাম রাজা,
কাকার কাধে চড়ে ঘুরে বেড়িয়ে
পেতাম কতো মজা।
ভাই বোনে ঝগড়া হতো
খেলনা নিয়ে বারবার,
মা এসে ধমকে দিত
কান্না করতাম আবার।
ইচ্ছে করে ফিরে যেতে
সেই ছেলে বেলায়,
মধুর স্মৃতি মনে পড়ে
আমায় শুধু কাঁদায়।

Leave a Comment