কতো আদর যত্ন কইরা পোষলাম আমি
ময়না পাখি তোরে
তুই ফাঁকি দিয়া চইলা গেলি কেমনে?
অন্য কারও নীড়ে।
তোরে তো আমি খাঁচায় রাখি নাই
কষ্ট পাবি বলে
ইচ্ছামতো মনের সুখে ঘুইরা বেড়াইছস
সব ডালে ডালে।
আদর কইরা খাওয়াইছি তোরে যা চাইছস
রাখছিলাম ভালোবাসায় ভরে
তবুও তুই বুঝলি নারে ময়না পাখি
গেলি দূরে সরে।
আর কি চাওয়ার ছিল আমার কাছে
যা দেইনি তোরে
মনে এতো কষ্ট দিয়া আমারে কান্দাইয়া
কেন গেলি ছেড়ে?
গেছস যখন ছাইড়া মোরে অন্য ঘরে
মনটা ভালো রাখিস
আমার মতো আর কাউরে কান্দাইসনা তুই
যত্নে তারে রাখিস।
জানি তুই আছস ভালো থাকবি সুখে
ভুইলা গেছস মোরে
তবুও বুকের মধ্যে হু হু করে আমার
চক্ষে পানি ঝরে।






