আজিজুন নাহার আঁখি

হাত বাড়ালে যায় না ছোঁয়া
হৃদয় দিয়ে ছুঁই।
চোখের দেখায় যায় না দেখা
অন্তরালে রই।
কাল নিশীথে ঘুম আসে না
একলা জেগে রই।
আপন মানুষ পর হয়েছে
তারে পাবো কই?
মনের ভিতর কষ্টে ভরা
সুখীতো আমি নই।
অপরাধ কি এতোই ছিল
চলে গেলি তুই।

Leave a Comment