আজিজুন নাহার আঁখি

হে রহিম রহমান দয়াময় প্রভু
তোমার অবাধ্য হই না যেন কভু।
তোমার ডাকে সাড়া না দিয়ে কি থাকা যায়?
তুমিই মোদের রক্ষাকারী তুমিই মোদের সহায়।
পৃথিবীর রঙরসে মেতেছি আমরা
ভুলেই গিয়েছি মোরা সৃষ্টির সেরা।
অনাহারীকে অভূক্ত রেখে খাচ্ছি খাবার
তুমি না দিলে মোরা পাব না কোনো আহার।
তোমার ইবাদতে মশগুল না থেকে করেছি অন্যায়
এখন শুধু শূন্যে হাত তুলে ক্ষমা চাই ও হে দয়াময়।
কত ভুল কত অন্যায় করেছি আমি
ক্ষমা করো দয়াময় রক্ষা করো তুমি।
আজ তোমার কাছে করছি মোনাজাত
সবার জন্য চাইছি মাগফেরাত।

Leave a Comment