আজিজুন নাহার আঁখি

তোমাকে খুঁজি আমি দিকে দিকে
পাব কি তোমায় এই দিবালোকে?
পথ ঘাট বন বনান্তরে
রয়েছ তুমি মন মনান্তরে।
শিশির ভেজা সকাল বেলা
তোমাকে খুঁজি ফিরি করি না হেলা।
রৌদ্দ্রোজ্বল খর দুপুরে
খুঁজে ফিরি বন মাঠ প্রান্তরে।
বৃষ্টিস্নাত গোধূলি বেলায়
খুঁজে ফিরি নদী চর বালুকায়।
ঝিনুক ফোটা সাগর তীরে
তোমাকে খুঁজে ফিরি বারে বারে।
পাহাড়ের শীতল ছায়ার মাঝে
তোমাকে খুঁজি সন্ধ্যা সাঁঝে।
ঝর্ণার সুমধুর ছন্দের তালে
তোমাকে খুঁজি বর্ষাকালে।
রাতের আঁধারে পথের শেষে
খুঁজে ফিরি আমি অবশেষে।
লক্ষ কোটি লোকের ভীড়ে পেয়েছি তোমায়
তাইতো আপন করেছ পর করনি আমায়।
যত দূরেই যাও না তুমি
রয়েছি অতি নিকটে আমি।

Leave a Comment