আজিজুন নাহার আঁখি

চারদিকে ঘন কালো মেঘে ঢাকা
এ সময় ঘরে থাকা যায় কি একা?
বিদ্যুৎ চমকানোর শব্দে যায় পিলে চমকে
ভয় পেয়ে সব ফেলে দাঁড়িয়ে যাই থমকে।


ঝিরিঝিরি বাতসে যায় ঢেউ তুলে
আনন্দে মাতোয়ারা হই সব কাজ ফেলে।
টিনের চালে বৃষ্টির টাপুরটুপুর শব্দ
কান পেতে শুনি চারদিক স্তব্ধ।


বৃষ্টির ঠান্ডা জলে কে ভিজতে না চায়
মায়ের কড়া শাসন বাইরে যাস না হায় হায়।
জানালার ধারে বসে বৃষ্টির ছোঁয়া
আনন্দে শিহরণ দেয় ঠান্ডা হাওয়া।
বৃষ্টির পরে রোদ উঠে আকাশ নিলীমায়
রংধনু দেখার জন্য থাকি অপেক্ষায়।

Leave a Comment