আজিজুন নাহার আঁখি

ফসল ভরা মাঠ আর দিগন্ত জুড়ে সবুজ
সব সময় কাছে থেকো হইও না অবুঝ।
নদী ভরা জল আর গাছে গাছে ফুল
ভালোবেসে মোরে তুমি করোনি ভুল।
আকাশে মিটিমিটি জ্বলে তারা
ঘুমিয়ে থেকো না দাও মোরে সাড়া।
ঐ দেখ কত সুন্দর পূর্ণিমার চাঁদ
তোমাকে নিয়ে জেগে থাকব সারারাত।
সাগরের নোনা জলে নেমেছি আমি
পিছনে তাকাতেই দেখি দাঁড়িয়ে আছো তুমি।
পৃথিবীতে দেখা যায় রবির কিরণ
আমার কথা সবসময় রাখিও স্মরণ।
পাহাড়ের গা বেয়ে নেমেছে ঝর্ণা
তাই দেখে কবিতা করছি রচনা।

Leave a Comment