আজিজুন নাহার আঁখি

এক পাহাড় কষ্টের স্তুপ জমা হয়েছে
যার ভারে অন্তরটা পড়ছে নূয়ে,
ভালো থাকার অভিনয় করতে করতে
আজ আমি ক্লান্ত অবসন্ন,
তবুও এই কষ্ট আমারই থাক
চাইনা কাউকে আর ভার বহন করাতে।

এক সাগর কান্না জমা হয়েছে
যা শুধু দুচোখে ঝরছে না
হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অবিরত,
তবুও এই কান্না আমারই থাক
চাইনা আমার সাথে অন্য কাউকে কাঁদাতে।

এক নদী ব্যাথা জমা হয়েছে
এই ব্যাথায় বুক ভেঙে যাচ্ছে,
নদীর জলের কলকল শব্দের মতো
বুকের মধ্যে চিনচিন করছে সারাক্ষণ,
তবুও এই ব্যাথা আমারই থাক
চাইনা এই ব্যাথায় অন্য কাউকে জর্জরিত করতে।

এক আকাশ যন্রণা জমা হয়েছে
এই যন্ত্রণায় আমি কুঁকড়ে গিয়েছি
যা আমায় কুরে কুরে খাচ্ছে,
তবুও সব যন্ত্রণা আমারই থাক
চাইনা এই যন্ত্রণায় অন্য কাউকে সঙ্গী করতে।

আগ্নেয়গিরির সবটুকু জ্বালা জমা হয়েছে
যা আমাকে জ্বালাচ্ছে পোড়াচ্ছে
যার দহনে আমি ভস্ম হয়ে যাচ্ছি,
তবুও এক বুক জ্বালা নিয়ে আমি বেঁচে আছি
চাইনা আমার সাথে অন্য কাউকে পোড়াতে।

Leave a Comment