আকাশে মেঘের ঘনঘটা
মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়,হয় বজ্রপাতের বিকট শব্দ
ক্ষাণিক পরেই অঝোর ধারায় বৃষ্টি পড়ে
সে সবই দেখা যায়,বুঝা যায়
কিন্তু হৃদয়ে যে কালো মেঘ আচ্ছন্ন করে,
বিদ্যুৎ চমকায়, হয় বজ্রপাত,হয় বৃষ্টির মতো রক্তক্ষরণ
সে রক্তক্ষরণ শুধু হৃদয়কেই কাঁদায়
তা কেউ দেখে না, দেখবেও না।
ভূমিকম্পের কম্পনে নড়ে চড়ে উঠে সব
ক্ষতবিক্ষত হয় মানবকূল,কতো স্থাপনা হয় ধূলিস্যাৎ
অনেক সভ্যতার হয় সলিল সমাধি
সে ধ্বংসলীলা দেখা ,যায় বুঝা যায়
কিন্তু হৃদয়ে যে কম্পন হচ্ছে অবিরত
সে কম্পন হৃদয়কেই ক্ষতবিক্ষত করে
তা কেউ দেখে না , দেখবেও না।
খরস্রোতা নদীতে জোয়ার আসে
উথাল পাথাল ঢেউ আর স্রোতের ধাক্কায়
নদীর এ কূল ভাঙ্গে ও কূল ভাঙ্গে
সে ভাঙ্গন দেখা যায়, বুঝা যায়
কিন্তু হৃদয়ে যে ভাঙ্গন হয়
সে ভাঙ্গন হৃদয়কেই খন্ড বিখন্ড করে
তা কেউ দেখে না, দেখবেও না।
সাগরে জোয়ার ভাটায় জলোচ্ছাস হয়
সীমাহীন ঢেউ এসে আছড়ে পড়ে সৈকতে
ভাসিয়ে নেয় কতো মূল্যবান সম্পদ
সে সবকিছু দেখা যায়, বুঝা যায়
কিন্তু হৃদয়ের গভীরে যে ঢেউ এসে আছড়ে পড়ে
সে ঢেউ হৃদয়কেই দোলা দেয়
তা কেউ দেখে না, দেখবেওনা।
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত জ্বালা ধরায়
পুড়ে ছাই ভস্ম হয় সবুজ প্রান্তর
বিলুপ্ত হয় অনেক প্রাণিকূল
সে সবই দেখা যায় , বুঝা যায়
কিন্তু হৃদয়ে যে দহন হয়
সে দহন শুধু হৃদয়কেই পোড়ায়
তা কেউ দেখা না ,দেখবেও না।
খরার কারণে চৌচির হয় ফসলের মাঠ
একটু বৃষ্টির জন্য কৃষকের কতো আর্তনা
কৃষাণী করে হাহাকার আর বিলাপ
সে সবই দেখা যায়, বুঝা যায়
কিন্তু হৃদয় যে শুকিয়ে মরুভূমি হয়
সে সুষ্কতা শুধু হৃদয়কেই মরুভূমি করে
তা কেউ দেখে না, দেখবেও না।






