আজিজুন নাহার আঁখি

মোমবাতি যেমনি নিজে জ্বলে আলো দেয়
আমিও মোমবাতি হয়ে আলো বিলাতে চাই
ধূপ যেমনি নিজে পুড়ে সুগন্ধ ছড়ায়
আমিও সুগন্ধে বিমোহিত করতে চাই।
মেঘ থেকে যেমনি বৃষ্টি পড়ে মৃত্তিকায়
আমিও বৃষ্টির জলে মন ভেজাতে চাই
শীতের কুয়াশার চাদর যেমনি ঢেকে রাখে প্রান্তর
আমিও ভালোবাসার চাদরে ঢেকে রাখতে চাই।
সূর্য যেমনি উষ্ণতা দেয় সবখানে
আমিও উষ্ণতা দিতে চাই।
চাঁদ যেমনি রাত্রি জেগে জোছনা ছড়ায় ভূবনে
আমিও জোছনার আভা ছড়াতে চাই।
বকুলফুল যেমনি তার সুরভিতে আকুল করে
আমিও সুরভিতে আকুল করতে চাই
সাগরের ঢেউ যেমনি দোলা দেয় সৈকতে
আমিও ঢেউয়ের মতো দোলা দিতে চাই।
কোকিল যেমনি কুহুকুহু গানে মন ভরায়
আমিও গানে মন ভরাতে চাই
বৃক্ষ যেমনি রোদ্রে পুড়ে ছায়া দেয়
আমিও ছায়া হয়ে পাশে থাকতে চাই।
রামধনু যেমনি রঙ মাখে আকাশ নীলিমায়
আমিও রামধনুর রঙে রাঙাতে চাই।

Leave a Comment