আজিজুন নাহার আঁখি

নারী তুমি অনন্যা, তোমাকে জানাই অভিবাদন,
এই বিশ্বলয়ে কতো রূপে তুমি করছো বিচরণ।
কখনো তুমি স্নেহময়ী জননী, নিরাপদ আশ্রয় সন্তানের জন্যে
মায়ের কাছে আদরিনী মেয়ে, পিতার কাছে হও রাজকন্যে।
ভাইয়ের কাছে আহ্লাদি ভগ্নি, তার দুই নয়নের আলো,
প্রেমিকের চোখে হও প্রেয়সি, মনপ্রাণ দিয়ে তোমায় বাসে ভালো।
স্বামীর নিকট অতি আপন,হও তার অর্ধাঙ্গিনী,
সুখে দুঃখে থাকো পাশে , হয়ে তার জীবনসঙ্গীনি।
তারপরেও কেনো তুমি নিজেকে করছো পণ্য,
ক্ষণিকের ভোগবিলাসে হয়েছো তুমি জঘন্য।
তুমি তো ধৈর্যশীলা নারী ,দয়া মায়ার ভাণ্ডারী,
নিজেকে বিলিও না, হইও না নষ্টের কাণ্ডারী।
এখনো সময় আছে ঘুরে দাঁড়াবার,
পিছু হটো না আর, যাও এগিয়ে সম্মুখে আবার।
লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে, দীপ্ত পদক্ষেপে হও আগুয়ান ,
সমাজ গড়ার আত্মপ্রত্যয়ে তুমি হও বলীয়ান ।
তোমায় যেন কেউ করে না অবজ্ঞা, বলে না জঘন্য,
সেদিকে লক্ষ্য রাখো,হইও না আর পণ্য।
তুমি হবে মর্যাদায় সম্পূর্ণা, এক মহীয়সী নারী,
তোমায় নিয়ে গর্ব করতে আসবে লোক সারিসারি।

Leave a Comment