চলেই যদি যাবে তবে কেন এলে?
আমি কি ছিলাম এতোটাই মন্দ?
যদি তাই হয় তাহলে ভালোবাসলে কেন?
আমার মনে এখন প্রশ্ন আর প্রশ্ন।
সব কি ছিল তোমার অভিনয়?
কিন্ত নাহ আমি তা মানিনা মানতে পারিনা
আমি এখনো তোমার ভালো চাই
তাইতো তোমাকে কষ্ট দিই না দিতে পারিনা।
দূরেই যদি যাবে কেন আঁকড়ে ধরে ছিলে
যে বাঁধন তুমি ছিঁড়লেও আমি পারিনি
তাইতো তোমার স্মৃতি নিয়ে বেঁচে আছি
অন্য কাউকে আঁকড়ে ধরিনি।
আচ্ছা তুমি কি এখনো আমায় মনে করো
তোমার সব কাজের মাঝে
এই যে সারাক্ষণ ছিলাম আমি
তোমার পাশে সকাল সন্ধ্যা সাঁঝে।






