কত যে ভালোবাসি
জানো না প্রাণসখা,
মনেতে জ্বলে অনল
যদি না দাও দেখা।
আমি তো হয়েছি বিলীন
তোমারই মাঝে,
তোমারই আশে থাকি
সকাল বিকাল সাঁঝে।
বিনিদ্র প্রহর কাটে
তোমাকে না পেয়ে,
ব্যাকুল হৃদয় আমার
থাকে পথ চেয়ে।
হাজার লোকের ভীরে
খুঁজি হন্যে হয়ে,
কোন অজানায় তুমি
রয়েছ লুকিয়ে।
কতো যে আঁখি জল
ঝরে তোমার লাগি
তোমার স্বপন দেখে
উঠি আমি জাগি।
তুমিহীনা থাকা দায়
বুঝিতে না পারো,
ব্যথা যত আছে ওগো
ঢেলে দাও আরো।
ভুলতে পারিনা তোমায়
হাজার ব্যস্ততায়,
যোজন যোজন দূরে
তবুও রয়েছো ভাবনায়।
দিয়েছিলে কথা আমায়
কভু যাবে না ছেড়ে,
কিসের লাগি সখা গেলে
তুমি অন্যের নীড়ে।
জানি তুমি ফিরবে না
কভু আমার দ্বারে,
তবুও বিরহে মন
ডাকে বারে বারে।






