আজিজুন নাহার আঁখি

মনের গহীনে জমানো সবটুকু ভালোবাসা
উজাড় করে আমি দিয়েছি তোমায়,
তবুও ফাঁকি দিয়ে চলে গেলে দূরে
এক পাহাড় কষ্ট দিয়ে আমায়।

হৃদয় নিংড়ে সব দিয়েছি তোমায়
আজ আমি শূণ্য এক মরুভূমি,
পাথরে যেমন কখনো ফুল ফোটে না
আমাকেও তেমন পাথর করেছ তুমি।

অনেক যত্নে, অনেক মায়ায় ,ভালোবাসায়
আমার হৃদয়ে ধারণ করেছি তোমায়,
মরীচিকার পিছনে আজ দৌঁড়ে দৌঁড়ে
শুধু সীমাহীন কষ্ট দিচ্ছো আমায়।

আগ্নেয়গিরির অগ্নি যেমন জ্বলছে অবিরাম
তেমনই জ্বলছে পুড়ছে আমার অন্তর,
তোমাকে হারিয়ে আজ নিঃস্ব আমি
বিরহ ব্যাথায় কাটে প্রতি প্রহর।

তোমাকে সুখে রাখার আপ্রাণ চেষ্টায়
সবার সাথে লড়াই করেছি আমি,
সব ভুলে আজ হলে পরবাসী
এক সাগর দুঃখ দিয়ে তুমি।

নাই বা পেলাম তোমায় আমি
আগের মতো আপন করে আর
সুখে থেকো ভালো থেকো অনন্তকাল
আল্লাহর কাছে প্রার্থনা করি বারবার।

Leave a Comment