যখন যা চাই তাই কাছে পাই
কোনো কিছুতে কাউকে দেই না রেহাই।
নিজেই করি তৈরি নিজেই করি ধ্বংস
ইচ্ছার বাইরে কাউকে দেইনা কোনো অংশ।
ঘরের ভিতর রাজা হয়ে থাকি সদাই
প্রতিবাদ কেউ করেনা ভয় পায় সবাই।
কন্ঠে তুলি বজ্রধ্বনি করি গর্জন হুংকার
ঠিক বেঠিক করিনা যাচাই করি চিৎকার।
নিজের মতামত চাপিয়ে দেই নারীদের উপর
তাদেরকে কখনো আপন ভাবি না ভাবি পর।
ঘরের রমনীকে ঠকিয়ে বাইরে থাকি সারারাত
সহজ সরলা রমনীকে বুঝাই সে আমার চাঁদ।
নারীকে নিয়ে হই মাতোয়ারা ভোগ লালসায়
তাদের ক্ষতি হলে আমার কী যায়?
আমি গর্বিত আমি পুরুষ আমি শক্তিধর
তাইতো মানি না কোনো আপন পর।






