আজিজুন নাহার আঁখি

চলো না যাই হারিয়ে(গান)

চলো না যাই হারিয়ে
মেঠো পথ মারিয়ে
দূরের কোনো গায়
উদাসী বনের বায়।।

চাঁদকে সাক্ষী রেখে
জোছনা গায়ে মেখে
চলেছি দূর অজানায়
তারাদের পাহারায়।।

দূর পাহাড়ের গায়
ঝর্ণা বয়ে যায়
নাচে মধুর ছন্দে
ভরে প্রাণ আনন্দে।।

সাগরের ঢেউয়ের দোলায়
দুলছি আজ দুজনায়
সাম্পান নায়ে চড়ে
সারাটি দিন ধরে।।

Leave a Comment