আজিজুন নাহার আঁখি

চাঁদের ঐ জোছনায়(গান)

চাঁদের ঐ জোছনায়
মায়াবী ইশারায়
হাত রেখে হাতে
জেগে রব আজ রাতে।।

আকাশ নীলিমায়
মেঘেদের ভেলায়
ভাসবো দুজন একসাথে
মধুমাখা ঐ রাতে।।

শ্রাবণ বরষায়
নদীর মোহনায়
ভাসাবো প্রেমের খেয়া
যতই নামুক দেয়া।।

পাহাড়ি ঝর্ণায়
সুখের বন্যায়
নাচবো ছন্দে ছন্দে
গাইবো সানন্দে।।

Leave a Comment