আজিজুন নাহার আঁখি

ভাটি গাঙের নাইয়া(গান)

ওরে ও ভাটি গাঙের নাইয়া
দেখ না ফিরা চাইয়া
পিন্দিয়া লাল শাড়ি
নদীর পারে এক নারী।।

জলে তার আঁচল ভাসে
কাজল কালো নয়ন হাসে
ঢেউয়ে তার অঙ্গ দোলে
ঘোমটা খানি গেলো খুলে।।

দেখে তার মুচকি হাসি
বৈঠা খানি গেলো ভাসি
হাল ছাড়ি দিলো নাইয়া
কেমনে নাউ যাইব বাইয়া।।

সুর্য যখন পরল ঢলে
সুন্দরী ললনা গেল চলে
উজান গাঙের ঘাটে
কেমনে সময় কাটে।।

Leave a Comment