বিরহ কাছে এলেই বুঝা যায়
মিলনে কতো সুখ ছিলো
দুরত্বের বেড়াজালে বন্দী হলে
স্মৃতিপটে ভাসে কাছাকাছি থাকার ক্ষণ।
আপনজন দূরে চলে গেলে
অভিমানকে শত্রু মনে হয়
নির্জনতাকে আকঁড়ে ধরলে
মনে পড়ে দুজনের পথচলা।
প্রিয়জন চিরতরে হারিয়ে গেলে
ভালোবাসাময় ক্ষণে ফিরে যেতে ইচ্ছে করে,
অবহেলার বা তাচ্ছিল্যের পাত্র হলে
নিজের সরলতাকে দোষী মনে হয়।
দু:খের সাগরে ডুবে গেলে
মনে পড়ে অতীতের সুখস্মৃতি
অজানায় পা বাঁড়ালে
চোখে ভাসে প্রিয়জনের সান্নিধ্য ।
কেউ প্রতারণা করলে খুঁজে ফিরি
বিশ্বাসী প্রাণের স্পন্দন
কেউ অবিরত এড়িয়ে চললে
নিজের অজ্ঞতার জন্য আফসোস হয়।
যা চিরতরে হারিয়ে ফেলি
তার জন্য আফসোস অন্তহীন
আপনার চেয়ে আপন যে
তার অবহেলায় জড়িয়ে পড়ি
আসলেই যা চাই তাই পুরোপুরি পাই না
আর যা পাই তাতে তৃষ্ণা মেটে না।






