নদীর কিনার উঁচু দুই ধার
ঘাটে নৌকা সারি সারি,
ঐ যে পালতোলা বাতাসেতে দোলা
সাথে ভাটিয়ালি জারি।
যায় ভেসে ভেসে দেশ আর দেশে
নৌকা আর মাঝি মাল্লা,
দূর বহুদূর কোথা সমুদ্দুর
মাঝিদের হয় পাল্লা।
জেলের জালেতে বর্ষার কালেতে
নদীতে মানুষ যতো,
মাছের হাসিতে জেলের খুশিতে
আনন্দ যে অবিরত।
আষাঢ় এলেই নৌকা পেলেই
নৌকায় বেড়াই ভেসে,
ছোটো বড় মিলে যাই সবে ঝিলে
পদ্ম নেই অবশেষে।






