এই যে নদী চলছে এঁকেবেঁকে
গ্রামের পরে গ্রাম ছাড়িয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে
আপন মনে চলছে নিরবধি।
তার চলাতে নেই যে ধরাবাঁধা
শুধুই অবিরাম চলা
ঢেউয়ে ঢেউয়ে দেয় যে শুধু দোলা
কলকলিয়ে বহে সীমানা ছাড়ি।
নদীর জলে ভেসে বেড়ায়
নৌকা সারি সারি
পালতোলা রঙ বাহারি
দেশ থেকে দেশান্তরে যায় ভাসি।
নদীর এপার ভাঙে ওপার গড়ে
এটাই বিধির লিখন
যায় না কভু খণ্ডন
সবাই সেটা জানি।
নদীর জলে হরেক মাছের
সোনালী রূপোলী ঝলকে
জেলে ভাইয়ের হৃদয় উঠে চমকে
নানান জালে ধরে মাছ রাশি রাশি।
নদীর ধারে কাশের বনে
শুভ্র পালক হাতছানিতে ডাকে
ছুটে সবে নদীর বাঁকে বাঁকে
কাশফুলের শুভ্রতায় প্রানটা যায় ভরে।
নদীর ঘোলা জলে
ভেজাই যখন সারা গা
জলধারা আলিঙ্গনে বাঁধে হাত পা
শীতলতায় ক্লান্তি যায় ঘুচে।






