তুমি মেঘ হলে আমি বাদল
তুমি নয়ন হলে আমি কাজল।
তুমি আলো হলে আমি ছায়া
তুমি স্নেহ হলে আমি মায়া।
তুমি আকাশ হলে আমি তারা
তুমি মেঘ হলে আমি বাদলধারা।
তুমি নদী হলে আমি জল
তুমি দীঘি হলে আমি পদ্মকমল।
তুমি রবি হলে আমি কিরণ
তুমি ফাগুন হলে আমি সমীরণ।
তুমি পাহাড় হলে আমি সমতল
তুমি সাগর হলে আমি অথৈজল।
তুমি স্বপ্ন হলে আমি কল্পনা
তুমি ক্যানভাস হলে আমি আল্পনা।
তুমি ফুল হলে আমি ঘ্রাণ
তুমি দেহ হলে আমি প্রাণ।
তুমি তরু হলে আমি লতা
তুমি উদ্যান হলে আমি সজীবতা।
তুমি চাঁদ হলে আমি জোছনা
তুমি পাখি হলে আমি ডানা।
তুমি আস্থা হলে আমি ভরসা
তুমি নির্ভরতা হলে আমি আশা
তুমি প্রতিজ্ঞা হলে আমি আশ্বাস
তুমি বন্ধু হলে আমি বিশ্বাস।






