আজিজুন নাহার আঁখি

বৃষ্টিস্নাত নিস্তব্ধ রাতে দহন জ্বালায় পুড়ছে হৃদয়
বুকের বাম পাশ তীব্র ব্যথায় জর্জরিত
দম বন্ধ করা জীবনে বাড়ছে ক্ষয়
হৃদয়ে বোবা কান্নার রোল বাজে অবিরত।

দায়িত্ব কর্তব্যের বেড়াজালে বন্দী জীবন
নিথর শরীরটা জীবন্ত লাশের মতো
পাওয়া না পাওয়ায় কাঁদছে বেহিসেবী মন
ভগ্ন এ হৃদয়ে জমেছে অনেক ক্ষত।

শূণ্যতার নিস্পৃহ ঢেউ খেলে তনুমনে
প্রশান্তি মেলে না যে কভু
নিত্য বসবাস একাকীত্বের সনে
পাশে থেকো হে দয়াময় প্রভু।

বিনিদ্র রজনীতে বুকে ভাসে নয়নজলে
মনে পড়ে ফেলে আসা মধুর স্মৃতি
নিরবে নিভৃতে অশ্রু বয়ে চলে
যেথা রয় কষ্টের হাজারো গীতি।

Leave a Comment