আজিজুন নাহার আঁখি

শরত আমায় ডাক দিয়েছে
আয়রে ছুটে আয়
কাশ ফুলের নরম পালক
ছোঁয়াবে মোর গায়।

তাইতো আমি গেলাম ছুটে
কাশ ফুলের মেলায়
ভালোবেসে কাছে নিলো
রাখেনি অবহেলায়।

দখিনা ঐ মাতাল হাওয়ায়
লাগলো যখন দোল
খুশিতে মোর হিয়া দোলে
মুখে ফুটেনি বোল।

বিকেলের ঐ মধুর ক্ষনে
গেলেম ছুটে সেথা
নয়ন ভরে দেখছি শোভা
যায়নি সময় বৃথা।

Leave a Comment