এই যে ভাই শোনো,আমার একটা কথা শুনে যাও
*আমার তাড়া আছে কি বলবে তাড়াতাড়ি বলো
তোমাদের এখানে পুরোনো নষ্ট জিনিস মেরামত করে নতুন করার জায়গা আছে?
*তুমি কি মেরামত করবে সেটা না জানলে কি করে বলবো?
আমি তো বিবেক মেরামত করতে এসেছি
*ভাই কি বললে? বিবেকের মেরামত করবে?বিবেক কি মেরামত করা যায়?
দেখো ভাই দেশ বিবেকের দুর্ভিক্ষে নিমজ্জিত।তাই কিছু বিবেক যদি মেরামত করা যেতো তাহলে শান্তি পেতাম।
- ভাই তুমি তোমার মাথার চিকিৎসা করাও, এই তো সামনেই মানসিক হাসপাতাল। আমি ওদিকেই যাচ্ছি।আমার সাথে চলো।
আচ্ছা ওখানে কি বিবেকের মেরামত করে? আমার কাছে বিভিন্ন ধরনের মানুষের বিবেক আছে।
*না ভাই ওখানে পাগলের চিকিৎসা হয়।যত্তসব পাগল এসে জুটে। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে আর সে আসছে বিবেক মেরামত করতে।
ইস আমাকে পাগল ভাবছে? আমি আসছি বিবেক মেরামত করাতে।ঝুলি ভরে নষ্ট বিবেক নিয়ে ঘুরছি মেরামত করে সংস্কার করবো বলে।কি বলছে বিবেকহীন মানুষ না কি রাস্ট্র সংস্কার করবে?
দেখি আর একটু সামনের দিকে যাই দেখি কোথাও মেরামত করতে পারি কি না
এই তো একজন বোন এদিকে আসছে।যাই যাই তার কাছে শুধাই।
এক্সকিউজ মি - আমাকে বলছেন?
জি আপু, আমাকে একটু হেল্প করুন প্লিজ - কি করতে হবে?
আমার কাছে কিছু মেরামত যোগ্য বিবেক আছে।সারাদিন অনেক খোঁজ করেও বিবেক মেরামতের জায়গা পাইনি। আপনি কি জানেন কোথায় মেরামত করে? - কি বলছেন? বিবেকের মেরামত? না ভাই আমি জানি না।
এতো কষ্ট করে রাজনৈতিক নেতার বিবেক,সরকারের বিবেক,জনপ্রতিনিধির বিবেক, ডাক্তারের বিবেক,প্রকৌশলীর বিবেক, ব্যবসায়ীর বিবেক,শিক্ষকের বিবেক,সাংবাদিকের বিবেক,আইনজীবীর বিবেক,বিচারকের বিবেক , আইন শৃঙ্খলা বাহিনীর বিবেক,কৃষকের বিবেক,শিল্পীর বিবেক,ছাত্রের বিবেক,সাধারণ জনতার বিবেক নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু মেরামতের জায়গা পাচ্ছি না।
শুনেছি ঢাকায় না কি সব পাওয়া যায়। তাহলে বিবেক মেরামতের জায়গা পাচ্ছি না কেন?
হায় আল্লাহ এখন কি করি?এসব বিবেক যদি মেরামত না করতে পারি তাহলে রাষ্ট্রের সংস্কার হবে কিভাবে?
হে মহান আল্লাহ তুমি সবার বিবেক জাগ্রত করে দাও। আর অশান্তি চাই না। সব ক্ষেত্রে নিরাপদ পরিবেশ চাই, মাথা উঁচু করে চলতে চাই, সম্মান নিয়ে বাঁচতে চাই।






