দম্ভ করো না, বিনয়ী হও
রাগ করো না, শান্ত হও
পিছু হটো না,এগিয়ে যাও
ভয় পেও না,সাহসী হও।
অলসতা করোনা,পরিশ্রমী হও
অপচয় করো না, মিতব্যয়ী হও
হিংসা করো না,হাত বাড়াও
আঁধারে ঢেকো না,আলো ছড়াও।
ধ্বংস করো না,সৃষ্টিশীল হও
অস্থির হইও না,স্থির হও
বিভেদ করো না,বন্ধু হও
ছেড়ে যেওনা, আগলে রও।
অপমান করোনা,সম্মান দাও
কাঁদিয়ো না,ভালোবাসা দাও
বোকামি করো না,বুদ্ধিমান হও
প্রতারণা করো না,বিশ্বাসী হও।
জুলুম করো না,নির্ভরশীল হও
অন্যায় করো না,নীতিবান হও
মিথ্যাচার করো না,সত্যবাদী হও
হতাশ হইও না,আশাবাদী হও।






