আজিজুন নাহার আঁখি

বানের জলে ভাসছে বাড়ি
ভাসছে পশুপাখি
বাঁচার জন্য লাখো মানুষ
করছে ডাকাডাকি।

বাবার কাঁধে সন্তান সব
ভয়ে জড়োসড়ো
জলের মধ্যে পড়ে গেলেই
ক্ষতি হবে বড়ো।

গরু, মহিষ,ছাগল,ভেড়া
পেলো না কোথাও ঠাঁই
ঘরের চালও ডুবে গেছে
বাঁচার উপায় নাই।

অন্ত :সত্তা মায়ের জীবন
নিভে গেলো জলে
কে জানতো বানের পানি
আসবে এমন ছলে।

বাঁধ খুলে জলের ধারা
আসলো অনেক তেড়ে
গ্রাম,শহর তলিয়ে গেলো
প্রাণটা নিলো কেড়ে।

Leave a Comment