আমি হলাম বাবা মায়ের ভালোবাসার প্রথম ফুল
তাঁরা ছাড়া আমার জীবনে নেই কোনো কূল
তাঁদের কাছে হলাম আমি দুই নয়নের মণি
সেই ভালোবাসার কোনো মর্যাদা দেইনি হয়েছি ঋণী।
যোগ্য বাবা মায়ের অতি আদরের অযোগ্য মেয়ে
তবুও সারাক্ষণ রাখেন তাঁরা আদর ভালোবাসা দিয়ে
যতই করি ভুল যতই করি অনাচার -অন্যায়
তবুও কিছুই মনে রাখেনা, তাঁরা ভালোবাসেন আমায়।
ভুলতে পারি না আমার বাবা মায়ের দান
কি করে রাখবো তাঁদের ভালোবাসার মান?
কত কষ্ট কত যন্ত্রণা দিয়েছি সারাজীবন ধরে
ক্ষমা করে দিও আমায়, যেওনা দূরে সরে।
নিজেরা না খেয়ে খাওয়ায় এখনো অতি আদরে
দুঃখ কষ্ট সব ঢেকে রাখেন ভালোবাসার চাদরে
তাঁরা হলেন দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মানুষ আমার জীবনে
কি করে থাকবো ভালো আমি তাঁদের বিহনে?
আজীবন থাকতে চাই আমি তাঁদের শীতল ছায়ায়
যত্ন করে রাখবো তাঁদের আদরে আর মায়ায়।






