মা তোমাকে খুব মনে পড়ে, খুব দেখতে ইচ্ছা করে
আমি চলে আসার সময় তুমি তো দূরে ছিলে
তাই তোমার কোলে মাথা রেখে মরতে পারিনি।
অবশ্য দূরে থেকেই ভালো করেছো
আমার মাথার গলিত, মগজ রক্তাক্ত মুখাবয়ব
দেখে তুমি সহ্য করতে পারতে না।
জানো মা ওরা তোমার ছেলের বুকের পাঁজর কিন্তু ঝাজরা করেনি
বুলেটটি একেবারে কপালের মাঝখানে ছিদ্র করেছে
আর মাথার ঘিলু বের হয়েছে ফিনকি দিয়ে রক্ত ঝরেছে
আমি কিছু বুঝে উঠার আগেই বুলেটটি বিধঁলো
আমি বাঁচতে চেয়েও বাঁচতে পারেনি।
তুমি তো জানো, তোমার ছেলে মানুষের সেবা করে
বিপদ দেখলেই তাদের পাশে ছুটে যায়
সেদিন আন্দোলনরত ভাই-বোনদের পানি খাওয়াচ্ছিলাম
ওরা সবাই পরিশ্রান্ত আর খুব তৃষার্ত ছিলো
তাই তো আমি পানির বোতল নিয়ে ওদের মিছিলে শামিল হয়েছিলাম।
এই পানি লাগবে কারোর পানি লাগবে? পানি পানি–
আমি এভাবেই পানির বোতল দিচ্ছিলাম
তখন পুলিশের টিয়ারগ্যাসের কারণে
আমার চোখ মুখ জ্বলে যাচ্ছিল
আমি ভালো মতো তাকাতেই পারছিলাম না।
ঘর্মাক্ত পরিশ্রান্ত দেহ একটু বিশ্রামের জন্য
রাস্তার ডিভাইডারের উপর বসেছিলাম
হটাৎ গুলির শব্দে কম্পিত হচ্ছিল চারিপাশ
বাঁচার জন্য সবাই ছুটোছুটি করতেছিলো
আমিও দৌড় দিতে চেয়েছিলাম
কিন্তু ওরা সে সময়টুকু দেয় নাই
ওদের বুলেটের আঘাতে আমি রক্তে রঞ্জিত হলাম।
মা তুমি একটুও কাঁদবে না
তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়
তোমার ছেলে শহীদ হয়েছে
এ নিয়ে তুমি গর্ব করবে।
মা তোমার এক মুগ্ধ চলে গিয়েছে
আর হাজারো মুগ্ধের জন্ম হয়েছে
তুমি রাজপথে গিয়ে দেখো
আমার মতো অনেক মুগ্ধ সবাইকে পানি দিচ্ছে
আমার মতোই বলছে পানি লাগবে কারোর? পানি পানি
আমি মরে গিয়েও বেঁচে আছি বেঁচে থাকবো সবার মাঝে।






