স্বাধীনতা তুমি কি ২৪ এর রক্তাক্ত জুলাই
রক্তে রঞ্জিত শত শত বোন আর ভাই।
স্বাধীনতা তুমি কি আবু সাইদের প্রশস্ত বুক
সাহসী অকুতোভয় বীরের গর্বিত মুখ।
স্বাধীনতা তুমি কি মুগ্ধের অকৃত্রিম ভালোবাসা
মিছিলের কাতারে এক সেবকের বীরত্বগাঁথা।
স্বাধীনতা তুমি কি ভয়াল কালো রাত্রি
হায়েনাদের ছোবলে ক্ষতবিক্ষত ছাত্র ছাত্রী।
স্বাধীনতা তুমি কি সাংবাদিকের নিথর প্রাণ
পিতৃহীন অসহায় অবুঝ শিশু সন্তান।
স্বাধীনতা তুমি কি ছোট্ট রিয়ার অকাল প্রয়ান
মায়ের আর্তনাদ আর বাবার কষ্টের সোপান।
স্বাধীনতা তুমি কি মেধাবীদের ঝাঁজরা বুক
সাউন্ড গ্রেনেড আর টিয়ারগ্যাসে ঝলসানো মুখ।
স্বাধীনতা তুমি কি বোনের লাঞ্চিত অবয়ব
রক্তাক্ত মানুষের আর্তনাদ আর কলরব ।
স্বাধীনতা তুমি কি রাজপথে লাখো মানুষের ঢল
ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ আর বাহুবল।
স্বাধীনতা তুমি কি নিরস্রের গলিত মগজ
রক্তে লেখা সব দৈনিক খবরের কাগজ ।
স্বাধীনতা তুমি কি মিথ্যা বুলির সঙ্গী
অধিকার আদায়ে ছাত্রদের বানায় জঙ্গী।
স্বাধীনতা তুমি কি বাবা মায়ের আর্তচিৎকার
অকারণে ছাত্রদের হয়রানি আর গণগ্রেফতার।
স্বাধীনতা তুমি কি বেওয়ারিশ লাশের সারি
পরিচয় না মেলায় কবর দেয় তাড়াতাড়ি ।
স্বাধীনতা তুমি কি রক্তে রঞ্জিত রাজপথ
অন্যায় দমনে ছাত্রদের হুশিয়ারি আর শপথ।






