আজিজুন নাহার আঁখি

বইছে ঝিরিঝিরি দখিনা মাতাল হাওয়া
ফুলে ফুলে জড়ানো অলিদের আলিঙ্গন,
ঘাসের ডগায় অপরূপ শিশিরফোঁটা,
এমন একটা সুন্দর স্নিগ্ধ সকালে
মনটা তার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল
প্রকৃতির এই স্নিগ্ধতার আবেশ কি তাকে স্পর্শ করেনি?

পথ চলতে চলতে কখন যে নদীর ধারে
একটুও বুঝতে পারিনি,
আজ নদীও শান্ত কোমল
নদীর জলও আজ টলটলে,
রবির কিরণ নদীর জলে ঝিকিমিকি করছে।

পাড়ে দাঁড়াতেই নদীর অথৈজলে
নিজের অবয়বের প্রতিচ্ছবি দৃশ্যমান,
দখিনা মাতাল হাওয়ার তোড়ে
ঢেউয়ের দোলায় হৃদয়েও দোলা লাগছে,
এমন মিষ্টি আবেশে তার জন্যে
মনটার ভিতরে ভীষণ তোলপাড় ।

নীল আকাশে মেঘের নীরব উপস্থিতি
আজ রবির কিরণের ঝলমলে রূপ,
অবশ্য মাঝে মাঝে মেঘের আঁচলে
ঢাকা পরে যাচ্ছে রবির কিরণ।
মেঘ রোদ্দুরের অতুলনীয় রূপের মাধুরি
আর এমনই ক্ষণে একলা আমি
শুধু তাকেই ভাবছি আনমনে।

যোজন যোজন দূরে থেকেও
কেনো যেনো বেপরোয়া এই মন
তার জন্যে উতলা হয়ে গেছে
ইস কি ভাবছি এসব ?
আমার হৃদয়ের এই ব্যাকুলতা
তাকে কি আর স্পর্শ করবে?
না কি সবই নিছক স্বপ্নজাল?

Leave a Comment