আজিজুন নাহার আঁখি

নিঝুম রাতের নীল জোছনায়
অপরূপ সাজে সাগরের অথৈ জল
ঢেউয়ে ঢেউয়ে জোছনার আলোকছটায়
একাকী নিভৃতে ভেজাই দুই নয়ন।
আজ বারেবারে পড়ছে মনে
ফেলে আসা স্মৃতিময় ক্ষণের কথা
কেনো চলে গেলে আমায় অবহেলে
আছে শুধু অশ্রুজলের নিরব রেখা।
কতোদিন পরে এলেম যখন
সাগর পাড়ের শীতলতায়
দখিনা হাওয়া শুধায় শুধু
আমার একাকীত্বের দহন ব্যথা।
কি করে যে বলি গেছো তুমি চলি
ফিরবে না যে কভু
চোখের জলে বুক ভেসে যায়
জোছনায় আড়ালে থাকেনা কিছু।
চাইনা ফিরে আমি কভু তারে
প্রতারণার ফাঁদে আটকে যেতে
নিজেকে করব না আর সমর্পণ।
একাকীত্বের সুখে বেঁচে আছি
সেই তো পরম সুখ
মায়াবী চাঁদ বলো না গো
বেদনার নীলে আর কতো কষ্ট বাকী?
জোছনার প্লাবনে ভাসতে ভুলে গেছি
পুলকিত হয়না তনুমন
কেনো এলেম সাগরের জলে
আঁখিপাতে অশ্রু করছে টলোমল।
সাগরের নীল জলে জোছনার মতো
আমিও যে তার সাথে ছিলেম মাখামাখি
আজ সব ধূসর স্মৃতি
তাইতো তারে চাইনা বারেবারে
বেদনার নীলেই নিজেকে আগলে রাখি।

Leave a Comment