আজিজুন নাহার আঁখি

দুই চোখে দুই শব্দহীন নদী
বয়ে যায় ক্ষণে ক্ষণে
যার বহতা জীবনের সাথে একাকার,
এই নদীতে উথাল-পাতাল ঢেউ
তবুও শোনা যায়না কোনো শব্দ
ভাঙে না নদীর দুই ধার
আপনে মনে বয়ে চলে নিরবধি।
মাঝে মাঝে এই শব্দহীন নদীতে চর জেগে উঠে
কিন্তু সেই চরে নেই কারোর আনাগোনা
তাইতো বেশিরভাগ সময় টলটলে জলের
অবিরাম ধারা বইতে থাকে।

খরস্রোতা এই শব্দহীন নদীর
অবরিম জলধারায় ভেসে যায় বুক,
বুকের নোনা ব্যথা বৃষ্টি হয়ে
ঝরে পরে আঁখিপাতে।
এই জলে কতো যে কষ্টের কথা
কতো না পাওয়া, কতো হারানো ক্ষণ
কতো না বলা কথা,কতো অবহেলা
কতো অবজ্ঞা,কতো অপমান
সব মিলেমিশে একাকার।
শব্দহীন নদীর বুকে শুধুই জল
নেই কোনো পালতোলা নৌকা,
নেই কোনো মাঝির ভাটিয়ালি গান,
নেই কোনো হংসমিথুন,
আছে শুধু কষ্ট আর কষ্ট।

Leave a Comment