শ্রাবণ ধারায় শীতল প্রকৃতি ক্ষণে ক্ষণে শিহরণ দিচ্ছে
আর আমি তোমার জন্য হিমেল পরশ বুক পিঞ্জরে জমা করছি
ইচ্ছে করছে মন পিঞ্জরের বন্দী খাঁচায় তোমায় নিবিড় আলিঙ্গনে বাঁধি
তুমি আমি মাখামাখি থাকি মনের ঐ গহীন কোণে।
আজ হৃদয় গহীনে লুকায়িত প্রেম বারে বারে উঁকি দিচ্ছে
তনুমন ছটফটিয়ে উঠছে মায়াবী পরশের উষ্ণ আবেগে।
হৃদয়ে উথাল-পাতাল ঢেউ যখন তখন দোলা দিচ্ছে
কিভাবে বুঝাই এই মন প্রেমহীন আবেগে ভালোবাসায় জড়াতে চায় ।
দেখা নাই কথা নাই তবু্ও হৃদয়ে অবিরত ছোঁয়া লাগে
তোমার হৃদয়ের আহবানে মন ছুটে যায় তোমার সান্নিধ্যে
কিন্তু বেলা অবেলায় শূন্যতার ত্রাসে আবেগে জড়াতে পারি না
রিক্ত প্রাণে ভালোবাসার ঋণে তোমায় কিভাবে বাঁধবো প্রেমহীন আবেগে?
আমি হিমালয় পর্বত নই,মিশরের পিরামিডও নই
শরতের মেঘবালিকা হয়ে তৃষ্ণা মেটাতে চাই অমৃত সুধা পানে।






