আজিজুন নাহার আঁখি

স্পর্শহীন ভালোবাসা

স্পর্শময় ক্ষণিকের ভালোবাসায় থাকে মোহ
আর মোহর স্থায়িত্ব কচু পাতায় বৃষ্টির জলের মতো
সময়ের আবর্তে মোহ কেটে যায়
আর মোহ কেটে গেলে ভালোবাসা হারিয়ে যায়।
স্পর্শ যদি করতে হয় তাহলে
সে স্পর্শ হোক হৃদয়ের সাথে হৃদয়ের
অনুভূতিতে যদি কাছে পাওয়া না যায়
তাকে স্পর্শ করলেই কি কাছের হয়?

ওষ্ঠের সাথে ওষ্ঠের মেলবন্ধন ঘটিয়ে
ক্ষণিকের সুখানুভব হয় ঠিকই
কিন্তু তার স্থায়িত্ব একেবারে নগন্য,
প্রকৃত ভালোবাসা পেতে ছুঁয়ে দিতে হয়না
হৃদয়ের গভীরে অদৃশ্য সূতোর টান লাগে
সেই অদৃশ্য সূতো কেউ ছিড়তে পারেনা।

স্পর্শহীন ভালোবাসা বেঁচে থাকে যুগের পরে যুগ
এখানে কোনো দেনা পাওনা নেই
টেনশন করতে হয়না লাভ লোকসানের
হারানোর ভয়ে শোকে কাতর হতে হয়না।
অনুভবের তীব্রতা যতটা গভীর হয়
ভালোবাসার স্থায়িত্ব ততটা দৃঢ় হয়
সত্যিই প্রকৃত ভালোবাসা অনুভবে টিকে থাকে।

ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরতে
হাতে হাত রেখে পথ চলতে
কথার ছলে একটু খানি ছুঁয়ে দিতে
কার না ভালো লাগে?
কিন্তু সব ভালো লাগাকে যে আগলে রাখতে নেই
বরং ক্ষণিকের মোহাচ্ছন্নতা কাটিয়ে
অনন্তকাল ধরে অনুভবে টিকে থাকুক ভালোবাসা,
স্পর্শময় ভালোবাসা নয় স্পর্শহীন ভালোবাসায়
ভালো থাকা ভালো রাখাই হোক ব্রত।

Leave a Comment