আধাঁর কালো জীবন আমার
কোথাও আলোক রশ্মির ছিটেফোঁটাও নাই
কি এক গুমোট পরিস্থিতিতে বাস করছি
মনে হচ্ছে এই তো এখনই বুঝি সব শেষ
শ্বাসযন্ত্র বিকল হয়ে যাবে, থেমে যাবে জীবন ঘড়ি।
ছন্দহীন জীবনে আজ বেহালার করুণ আর্তনাদ
আর সে আর্তনাদ শুধু নিজেই শুনি
গুমরে গুমরে বুকে বাজে কাঁন্নার রোল
বুকের পাঁজরের ভাঙ্গনের শব্দে শিহরিত হই।
তবে এক সময় আলোয় আলোয়
উজ্জ্বলতায় মোড়ানো ছিলো চারিপাশ
ছন্দময় জীবনে সুখের গীত ছিলো
কিন্তু সেসব আজ স্মৃতির এলবামে।
কখনো ভাবিনি জীবন এভাবে থমকে যাবে
নিরাশার গহবরের ভিতর নিমজ্জিত হবো
মাঝে মাঝে ঘুরে দাঁড়াতে গিয়ে
হোচট খেয়ে পরে যাই বারবার।
চারিদিকে শুধু শূন্যতা আর শূন্যতা
একাকীত্বের বেদনায় ডুবে আছি,
এখন শুধু সময়ের অপেক্ষা চিরপ্রস্থান করার
জানি চলে যেতে হবে যখন তখন
তারপরও বেঁচে থাকার প্রচুর ইচ্ছে জাগে।
সব হারিয়েও আরও কিছুটা সময়
আল্লাহর কাছে ভিক্ষে চাই
নি:স্ব হস্তে আল্লাহর করুণা যাচি
হে দয়াময় ক্ষমা করো,শান্ত করো তনুমন।






