আমি নিষ্ঠুর হতে চাইনি
ভালোবাসায় শ্রেষ্ঠ হতে উদ্যোমী ছিলাম
বিশ্বাস আর সম্মানে সযতনে আগলে রেখেছি
ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলাম প্রতিটি ক্ষণ
তার জন্যে গড়েছিলাম ভালোবাসার মহল
নিজের বলে কিছুই রাখিন
সবটুকু উজাড় করে বিলীন করেছিলাম নিজের অস্তিত্ব,
সকল বন্ধন ছিন্ন করে শুধু তারই হয়েছিলাম
আর সে কি না তার বিনিময়ে
নতুন প্রাণে নিজেকে সঁপে দিলো
এখন আমার প্রেম ভালোবাসা সব তুচ্ছ
আমার গড়া ভালোবাসার মহলে
এখন তার প্রাণের মানুষের সঙ্গে স্থায়ী বসবাস
আজ আমি দূরে বহুদূরে
তার মিথ্যে ভালোবাসা আর প্রতারণা
আমাকে কঠিন থেকে কঠিন করেছে
সহজ সরল জীবন আজ জটিল সমীকরণে আবদ্ধ
তাইতো প্রেমহীন জীবনে আমি নিষ্ঠুর।
আমি নির্দয় হতে চাইন
মায়ামমতার শৃঙ্খলে বেঁধেছিলাম ছোট্ট সংসা
হাসিখুশিতে ভরপুর ছিলো আমাদের উঠো
কিন্তু হটাৎ করে এক দুর্বিপাক
আমার মায়ারথ অচল করে দি
হৃদয়ে এমনভাবে ক্ষত হল
মায়া যেনো হারিয়ে গেলো দূর দিগন্তে
যখন সে স্পষ্ট করে জানিয়ে দিলো
তার জীবনে নতুন প্রাণের আবাস স্থায়ী
আমি আমার সিদ্ধান্ত নিতে পারি
তখন থেকে আমি নির্দয় হয়ে গেছ
এখন আর পোড়া মনে কারোর জন্য মায়া নেই।
আমি পাষাণ হতে চাইনি
ভালোবেসে মরতে কোনো দ্বিধা ছিলো ন
যাকে আপনার চেয়ে আপন ভেবেছিলাম
সেই কি না বিশ্বাসঘাতকতা করল
তাকে ভালোবেসে তাকে সুখী করতে
নিজের আমিত্বকে বিসর্জন দিয়েছিলাম
আজ সব ধূসর স্মৃতিতে অম্লান
আমি আর তার মিথ্যে ভালোবাসায় ভুলতে চাইনা
তাইতো আজ আমি পাষাণ
আর পাষাণ মানুষের বোবা কান্না কেউ শুনে না
সবাইকে বলছি আমি নিষ্ঠুর,আমি নির্দয়,আমি পাষাণ






