হে স্রষ্টা তোমার অপরূপ সৃষ্টিতে
মুগ্ধ হলো দু’নয়ন,
চাঁদ তারার এই যুগলবন্দী
মোহিত করলো ভূবন।
লাখো কোটি শোকর আদায়
করছি মনে মনে,
দৃষ্টি শক্তি আছে বল
এ দৃশ্য দেখলাম দু’নয়নে।
রমজানের প্রথম দিনে
মনটা যে খুব অস্থির,
বাবাকে হারিয়ে আমরা
হতে পারিনি স্থির।
প্রার্থনা করি দিনে রাতে
বাবা যেনো ভালো থাকে
তুমি হলে অন্তর্যামী
জানি সাড়া দেবে ডাকে।






