আজিজুন নাহার আঁখি

ভালোবাসে মানে স্পর্শ করা নয়
ভালোবাসা হৃদয়ে হৃদয়ে হয়,
ভালোবাসা মানে জড়িয়ে ধরা নয়
ভালোবাসা অনুভবে পেতে হয়।
ভালোবাসা মানে কামনায় কাছে টানা নয়
ভালোবাসা নয়নে নয়নে রয়।
স্পর্শময় ভালোবাসা ক্ষনিকের হয়
অনুভবের ভালোবাসা সারাজীবন রয়।

ভালোবাসা মানে হৃদয়ে আস্থা অবিচল
ভালোবাসায় থাকেনা কোনো ছল।
ভালোবাসা মানে বেঁচে থাকার আশা
ভালোবাসায় কখনো কাঁদা কখনো হাসা।
ভালোবাসা মানে এক অদৃশ্য শৃঙ্খল
ভালোবাসা আনে বুকে সাহস মনে বল,
ভালোবাসা মানে অপেক্ষায় থাকা
ভালোবাসার মানুষকে সদা আগলে রাখা।

ভালোবাসা মানে বিশ্বাস আর সম্মান
জীবন দিয়ে রাখতে হয় ভালোবাসার মান।
ভালোবাসায় থাকে না প্রতারণা জালিয়াতি
মিথ্যে আর ছলনায় করে জীবনের ক্ষতি।
ভালোবাসা মানে দুই দেহ এক প্রাণ
কেউ কাউকে কভু করেনা অপমান।
ভালোবাসা মানে জীবন বাজি রাখা
আজীবন মায়ায় জড়িয়ে থাকা।
ভালোবাসা মানে ভরসা আর নির্ভরতা
অবহেলায় হয় ক্ষয় বাড়ে শুধু নির্জনতা

Leave a Comment