সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে আর সম্মানে
পারস্পরিক সম্পর্কে বিশ্বাস হতে হবে
কাঁচের মতো স্বচ্ছ,ইস্পাতের মতো শক্ত ।
যেখানে থাকবে না কোনো আড়াল,
থাকবে না কোনো লুকোচুরি,
থাকবে না সন্দেহ,থাকবে না মিথ্যার জাল।
যোজন যোজন দূরে থাকলেও
বিশ্বাসের ভীত যেনো না হয় নড়বড়ে ।
কাঁচের জিনিস ভেঙে গেলে
তাকে কি জোড়া লাগানো যায় ?
হ্যাঁ হয়তো ভালো কোনো আঠা লাগিয়ে
ভাঙা কাঁচের টুকরো কিছুটা জোড়া লাগে
কিন্তু ভাঙার দাগ তো থেকেই যায়
তাই বিশ্বাস যেনো ঠুনকো না হয়
যে একটু আঘাতেই ভেঙে যাবে।
টেকসই ইমারত তৈরি করতে
যেমন ভালো ইট সিমেন্ট, রড, বালু লাগে
তেমনি সম্পর্ক মজবুত করতে গেলেও
বিশ্বাসের ভীত হতে হয় শক্ত।
আর এই বিশ্বাস একপক্ষীয় নয়
দুই প্রান্তের মানুষের হৃদয়ে
বিশ্বাসের ভীত হতে হয় মজবুত,
মান অভিমান হবে এটাই স্বাভাবিক
কিন্তু অভিমানে বিশ্বাসের জায়গা থেকে
নিজেদের সরিয়ে নিলেই
সম্পর্কে আসে টানাপোড়েন ।
সম্পর্ক টিকিয়ে রাখা বা ভালো রাখার জন্য
বিশ্বাস যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ
তেমনি পারস্পরিক সম্পর্কে
সম্মানও কম গুরত্বপূর্ণ নয়
অসম্মান, অবহেলা মানুষকে দূরে ঠেলে দেয়
যে কাছের মানুষ, হৃদয়ের গহীনে যার বাস
তার দেয়া ক্ষুদ্র অবহেলাও অপরকে পীড়া দেয়।
সম্মান যদি একবার উঠে যায়
তা কি আবার ফিরিয়ে আনা যায় ?
যে নিজের মানুষ, হৃদয়ের গভীরে যার স্থান
তাকে সম্মান না করতে পারলেও
অবহেলায় যেনো দূরে ঠেলে না দেই।
যে আছে হৃদয়ে, হৃদয়েই থাক সযতনে
বিশ্বাস আর সম্মানে পথ চলি তার সনে।






