আজিজুন নাহার আঁখি

দিয়েছিলে কথা মোরে
আসবে ফাগুন মাসে,
ফাগুন তো চলে গেলো
তবুও থাকি তোমার আশে।

মনেতে লেগেছে ফাগুন
তুমি আসবে বলে,
ভুলে যেওনা বন্ধু তুমি
অন্য কোনো ছলে।

আমি তো থেকেছি নির্লিপ্ত
শুধু তোমারি জন্যে,
কতোদিন দেখিনি তোমায়
খুঁজি হয়ে হন্যে।

হৃদয় আমার হয়েছে বিদীর্ণ
তোমাকে না পেয়ে,
প্রতীক্ষায় কাটছে প্রতিক্ষণ
তোমার পথ পানে চেয়ে।

তৃষিত হৃদয় আমার
ব্যাকুল হয়েছে তোমার লাগি,
তোমাহীনা বিনিদ্রায় কাটে প্রহর
থাকি সারা নিশী জাগি।

কতো যে কথা জমেছে
আমার হৃদয় গহিনে,
তুমি এলেই পূর্ণ হবে
সকল আশা এই জীবনে।

কাছে আসো বন্ধু আমার
দেখি নয়ন ভরে,
চিরকাল নাইবা কাছে থাকলে
চলে যেও খানিক পরে।

Leave a Comment