পূব আকাশের মিষ্টি রোদ্দুরের মতো
একমুঠো উষ্ণতা দিয়েছিলে মোরে,
হটাৎ করেই মেঘ হলে গো তুমি
তাইতো কষ্টের বীণ বাজে অন্তরে।
মেঘের আড়ালে থাকো গো লুকিয়ে
মাঝে মাঝে দাও ঝলকানি,
তোমার সে ঝলকে উচ্ছসিত হই আমি
আশায় বাঁধি মোর হৃদয় খানি।
মেঘ হয়ে যে আর থাকো না তুমি
শুরু করো বজ্রকণ্ঠে বজ্রপাত,
সে গর্জনে কাঁপে মোর হৃদয়
অশ্রুসিক্ত হয় মোর আঁখিপাত।
রোদ্দুর যদি আর না হও গো তুমি
বাদল হয়ে ঝরো এ ধরায়,
উষ্ণতা যদি আর না পাই গো তোমার
অশ্রু হয়ে না হয় কাঁদিয়ো আমায়।






