জন্ম আমার ছোট্ট টবে
এক নার্সারীতে ছিলো বাস,
আসলো কজন গাছ কিনতে
আমায় দেখে মিটলো তাদের আশ।
সকল গাছের ভীর ঠেলে
আমার করলো পছন্দ,
দাম আমার অনেক হাঁকালেও
তারা করলো কোনো দ্বন্দ।
জবা, টগর, শিউলি, বকুল
সবাই আসলাম মিলে মিশে,
সবাই গেলো ফুল বাগানে
আমি শুধু মূল ফটকের ডান পাশে।
কারো বাড়িতে আনেনি আমায়
এনেছে বিদ্যালয়ে,
সযতনে আমায় করলো রোপণ
আদর করলো মোর গায়ে।
হটাৎ করে খবর এলো
বিদ্যালয়ে হবে সীমানা প্রাচীর,
আমায় যেনো না কাটতে হয়
সব শিক্ষক হলো অস্থির।
রক্ষা পেলাম সবার মায়ায়
তাইতো দিচ্ছি স্নিগ্ধ ছায়া,
আমার ছায়ায় দোলনায় দোলে
শিশুদের দেখে লাগে মায়া।
লাল সবুজের বাহার দেখে
সবাই যখন মুগ্ধ,
গভীর রাতে এক দুষ্টু লোক
ডাল কেটে করলো আমায় দগ্ধ।
ছাত্র শিক্ষক সবাই মিলে
করলো আর্তনাদ আর হাহাকার,
আমি নির্বাকভাবে রইলাম তাকিয়ে
করতে পারলাম না চিৎকার।
একটি ডাল কাটার পরেও
হইনি কভু স্তব্ধ,
ফুলে ফুলে ভরিয়ে দিলাম
দুষ্টু লোক হলো জব্দ।






