সেদিন আমার আকাশে ছিলো
ঝলমলে রবির কিরণ,
যার উজ্জ্বল আলোকে
উষ্ণ হয়েছিলো তনুমন।
ছিলো কোকিলের কণ্ঠে
মিষ্টি মধুর গান,
দখিনা সমীরণের স্নিগ্ধ ছোঁয়ায়
জুড়িয়ে ছিলো মন প্রাণ।
গোধূলির মধুর ক্ষণে সূর্য
যেতো পশ্চিমে ঢলে,
পাখিরা ফিরতো নীড়ে
নীল আকাশ লাল বর্ণ হলে।
সাঁঝের বেলায় জোনাক পাখিরা
আলোক ছড়াতো মিটিমিটি জ্বলে,
প্রার্থনায় মশগুল হতাম
মসজিদে মাগরিবের আযান হলে।
রাতের আকাশে ছিলো তারাদের
অবিরাম ছুটোছুটি,
চাঁদের জোছনায় ফুলেরা
হাসিতে যেতো লুটোপুটি।
আজ আমার আকাশে শুধুই
ঘোর অমানিশা,
তাইতো ছুটছি অবিশেষ
পাচ্ছিনা কোনো পথের দিশা।






