আজিজুন নাহার আঁখি

তোমায় আমি দেখতে এলেম
বহুদিন পরে,
মনের কষ্ট গেলো কমে
দেখে নয়ন ভরে।

বসেছিলাম তোমার পাশে
হাতটি আমি ধরে,
হাতটি আমার সরিয়ে দিলে
মনটা কেমন করে।

দূর থেকে এলেম ছুটে
থাকবো পাশে বলে,
আমায় ছেড়ে চাইলে যেতে
নানান কথার ছলে ।

তোমায় ছেড়ে আসতে গিয়ে
নয়ন ভরলো জলে ,
নয়ন কোণে জলের ধারা
না দেখেই গেলে চলে ।

তোমার দেয়া সুখ স্মৃতি
শেষ হবে না বলে,
জানি তুমি ডাকবে আমায়
ভুলবেনা কোনো ছলে।

থাকবো আমি তোমার পাশে
সারাজীবন ধরে,
তুমিও আমার পাশে থেকো
যেওনা দূরে সরে।

Leave a Comment