আজিজুন নাহার আঁখি

আগে কখনো বুঝিইনি আমার কি চাই?
একটা গন্ডির মধ্যে আবদ্ধ ছিলাম সারাক্ষণ
তোমরা বলতে আমি ঘরকুনো।

দেশ বিদেশে ঘুরে বেড়াতে খুব ইচ্ছে হতো
কিন্তু উপায় ছিলো না, কীভাবে যেতাম তখন?
সংসারের কাজে ব্যস্ত থাকতাম সারাক্ষণ।

মুক্ত স্বাধীন চলাতো এখন শিখছি
নিজেকে এখন নতুন করে চিনছি জানছি
তাইতো কাউকে বলতে দিবোনা আমি ঘরকুনো।

এখন মুক্ত বিহঙ্গের মতো ঘুরতে পারি
দর্শনীয় জায়গায় ইচ্ছে হলেই যেতে পারি
কেউ আর বলে না আমি ঘরকুনো।

চলচিত্রের অনেক দৃশ্যপট দেখে ভাবতাম
যদি ঐখানে যেতে পারতাম আমি?
তখন পারিনি কিন্তু এখন পারছি।

ইচ্ছে হলেই রিক্সা চড়ে সারা শহর ঘুরতে পারি
যে কি না শপিংমল দেখেনি
সে আজ শপিং করে যমুনায় বসুন্ধরায়।

লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল সবই ছিলো অচেনা
সেখানে যেতেও নেই কোনো আর বাঁধা।
কারণ এখন কেউ বলে না আমি ঘরকুনো।

এইতো সেদিন সমুদ্র দেখলাম
আগে যা ছিলো স্বপ্ন আর স্বপ্ন।
এখন সাগরের নোনাজলে ডুব দিতে নেই মানা।

অনেক সখ ছিলো সাগরের বুকে স্পিডবোটে চড়তে
কিন্তু তখন পারিনি কেউ নিয়ে যায়নি,
আর এখন সে স্বপ্নও পূর্ণ হয়েছে।

কল্পনা করতাম আকাশে উড়ে বেড়ানোর
তাইতো বিমানে চড়ে ঘুরেছি দেশ বিদেশে
যা কি না শুধু কল্পনাই ছিলো স্বপ্নই ছিলো।

তোমরা বলতে আমাকে দিয়ে কিচ্ছু হবে না
তাইতো হতাশ ছিলাম নিরাশ ছিলাম।
আজ বুঝেছি, না আমিও পারি,পারতে হবে।

আমি এখন নিজেকে চিনেছি জেনেছি
তাইতো আর অতীত নিয়ে আফসোস করি না।
এখন তো তোমরাই বলো নই আমি ঘরকুনো।

আমার চাওয়া পাওয়াকে আর গন্ডিতে বেঁধে রাখব না।
সবার মাঝে ছড়িয়ে দিব অতি যত্নে
কাউকে বলতে দিব না আমি ঘরকুনো।

Leave a Comment