আমাদের গ্রামখানি সবুজের হাতছানি
হৃদয়ে দেয় দোলা,
মাঠে মাঠে চড়ে গরু
কৃষকের অবিরাম চলা।
আঁকা বাঁকা মেঠোপথে
সারি সারি গাছ,
নদীতে পালতোলা নৌকা চলে
জেলে ধরে মাছ।
রাখাল ছেলে বাজায় বাঁশি
বসে গাছের ছায়ায়,
কৃষক জমিতে ফসল ফলায়
অনেক আদুরে মায়ায়।
গাছে গাছে বাসা বাঁধে
যত পাখিদের ঝাঁক,
রাতের বেলা শোনা যায়
কত শেয়ালের হাঁক।
উঠানে বৈঠকী আসর জমায়
পাড়ার কবিয়াল ভাই,
এমন মধুর সোনালী দিন
বারবার ফিরে চাই।






