আজিজুন নাহার আঁখি

যুদ্ধের দামামা বেজেই চলেছে
সারা বাংলা শংকিত স্তম্ভিত
আর বাংলার দামাল ছেলেরা
জীবন বাজি রেখে নেমেছে
রাজপথ থেকে অঁজপাড়া গাঁয়।

দিপ্ত পদক্ষেপে চলছে তারা
কন্ঠে তাদের জয় ধ্বণি
বিজয় ছিনিয়ে আনবেই।
বাংলা মায়ের সম্মান রক্ষায়
প্রাণ দিলো কতো বাংলার সন্তান
ঘরে ঘরে সন্তান হারানো
মায়ের আর্তনাদ আর বিলাপ।

পথে পরে থাকা ধর্ষিতা বোনের
ক্ষতবিক্ষত লাশ আর লাশ,
নির্যাতিতা নারীর পাগলের প্রলাপ
যুদ্ধাহত বীরদের করুণ আর্তনাদ
যা সহ্য করা যায় না।

সেই মার্চ থেকে চলছে যুদ্ধের তান্ডবলীলা
কিন্তু বাংলার সূর্য সন্তানরা পিছু হটেনি
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে
আনলো ছিনিয়ে বাংলার স্বাধীনতা
১৬ই ডিসেম্বরে সারাবাংলায়
বিজয় উল্লাসে মুখরতি চারিদিক
উড়ালো তারা বিজয় কেতন।

Leave a Comment