আজিজুন নাহার আঁখি

দিগন্ত জুড়ে ফুলের বিছানা দেখতে এসো সবাই
আমার গাঁয়ের সরষে ক্ষেতের কাছে নিয়ে যাই।
হলুদ সবুজের সমারোহ যেনো পটে আঁকা ছবি
তোমায় দেখে কবিতা লিখেছেন বাংলার কতো কবি।

ফুলের রেণু মাখি গায়ে আর কানে পরি ফুলের দুল
চুলের বিনুনিতে দেই এক গোছা হলুদ সরষে ফুল।
বর্ষ জুড়ে অপেক্ষা করি তোমার ফোঁটার আশে
তোমার এই হলুদ রঙ দেখে অলিরাও হাসে।

শীতের সকালে ঢেকে থাকো কুয়াশার চাদরে
খুশিতে নেচে উঠো সূর্য মামার উষ্ণ আদরে।
তোমায় দেখে আনন্দে মশগুল হয়ে অলিরা আসে ছুটে
মধু আহরণে অলিদের সারাদিন ব্যাস্ততায় কাটে।

তোমার গাঁয়েতে ছোঁয়ায় হাত ছোটো বড় সকলে
অপলক নয়নে তোমায় দেখে জুড়াই নয়ন সকালে বিকালে।
আমি যদি হতাম সরষে ক্ষেতের রঙিন হলুদ ফুল
আমায় দেখে নয়ন জুড়াতে হতো না কারও ভুল।

Leave a Comment