আজিজুন নাহার আঁখি

এক বিন্দু ভালোবাসা

যদি এক চিলতে ভরসা পাই
শীতকালে ঘন কুয়াশায়
ভরা নদী পাড়ি দিবো
তোমার কাঁধে হাতটি রেখে।

যদি এক মুঠো নির্ভরতা পাই
হিমালয়ের সর্বোচ্চ চূড়ায়
আরোহন করবো আমি
তোমার হাতটি ধরে।

যদি একটুখানি বিশ্বাস জন্মে
ঘোর অমানিশার মাঝেও
সারি সারি গাছের নীচে
চলবো তোমার পায়ে পায়ে।

যদি কখনো অভিমান হয়
তোমায় শান্ত করতে
হিমশীতল হাওয়ার মাঝেও
দাঁড়িয়ে থাকবো উঠোন কোণে।

যদি এক পলকেই রাগ হয়
তোমার রাগে জল ঢালতে
তোমার সাথে কঙ্কর বিছানো
পথে হাঁটবো সারাবেলা।

যদি এক বিন্দু ভালোবাসা পাই
সাগরের নোনাজলে ডুব দিয়ে
ঝিনুক থেকে মুক্তো খুঁজে
আনবো তোমার জন্যে।

Leave a Comment